একাধারে তিনি প্রাথমিক স্কুলের শিক্ষক। শিশুদের সঙ্গেই সারাদিনের বেশ কিছুটা সময় তাঁর কাটে। তাই শিশুদের মধ্যে করোনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য মিশে গেলেন শিশুদের মাঝে।ঝাড়গ্রাম জেলা শিক্ষক সংঠনের সভাপতি স্বপন পাত্র গোপীবল্লভপুর-২নং ব্লকের কুলিয়ানা-৪ নং অঞ্চলের মালিঞ্চা গ্রামে গ্রামের মানুষকে সচেতন করতে কঁচিকাঁচা সহ প্রায় ১৫০ জনকে মাক্স বিতরণ করলেন এবং তাদেরকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করলেন৷
