| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

করোনা-সতর্কতায় বাড়িতে? এই দিকগুলি সম্পর্কে সচেতন থাকতেই হবে

Reporter Default
রিপোর্টার / ২২৬ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

হোম কোয়ারান্টিন। সোশ্যাল ডিসট্যান্সিং। সেল্ফআইসোলেশন। লকডাউন। এরকম সব রাশভারী শব্দ নিয়ে চর্চা চলছে চারদিকে। সৌজন্যে করোনাভাইরাস। সুস্থ থাকতে গেলে চলতে হবে নিয়ম মেনে। বাড়িতে বসে অফিসের কাজ করতে হচ্ছে। বাড়ছে স্ট্রেস। এই অবস্থায় অবসাদ-সহ মানসিক ব্যাধি থেকেও সতর্ক থাকতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, খোলা মনে স্বাভাবিক জীবনযাপন করবেন। খুব বেশি খবর শোনার দরকার নেই‌। দিনে ২-৩ বার আপডেট জেনে নিন। পারলে কিছুদিন সংবাদপত্র নেওয়ার দরকার নেই, মুঠোফোনেই পেয়ে যাবেন দেশ-বিদেশের রকমারি খবর।

করোনা সতর্কতায় বারবার হাত ধোয়ার কথা বলা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে। ভাইরাস সংক্রমণ ঠেকাতে এটা যেমন জরুরি, তেমনই আপনাকে সতর্ক থাকতে হবে যাতে আপনি মাইসোফোবিয়ায় আক্রান্ত না হন। অথবা ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের মতো মানসিক ব্যাধি আপনাকে গ্রাস করতে না পারে, যে জটিল অসুখ আপনার জীবনে সুদূরপ্রসারী কুফল ডেকে আনতে পেরে।

আনন্দপুর ফর্টিস হাসপাতালের কনসালটেন্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডা. সৃষ্টি সাহা বলছেন, নিয়ম মেনে হাত ধোবেন অবশ্যই। কিন্তু কোনও কিছুই অতিরিক্ত ভালো নয়। নিজে সতর্ক থেকে লক্ষ্য করুন, বারবার হাত ধোয়ার পরামর্শ শুনে আপনি তা বেশি মাত্রায় করছেন কিনা। তা যদি করেন তাহলে তখনই সতর্ক হোন। নাহলে মাইসোফোবিয়া বা ওসিডি আপনার সমস্যা বাড়াতে পারে। খালি মনে হবে এই বুঝি নোংরা হাতে লাগল, ধুয়ে নিতে হবে। এমন অভ্যাস জাঁকিয়ে বসতে দেবেন না, দ্রুত চিকিৎসকের দ্বারস্থ হতে হবে। হাত ধোয়ার সময় কেন হাত ধুচ্ছেন সেটা মাথায় রাখলেও এই মনের অসুখ আপনাকে গ্রাস করতে পারবে না। অর্থাৎ করোনাভাইরাস সংক্রমণ এড়াতেই হাত ধুচ্ছি, অন্য কিছুর জন্য নয়, এটাই মাথায় রাখতে হবে। 

লকডাউন চলছে। দিনের পর দিন বাড়িতে বসে থাকতে গিয়ে আপনাকে গ্রাস করতে পারে অবসাদ। শেয়ার-বাজারে ধস, মন্দা ইত্যাদি বিষয়ের কথা বারবার শুনতে শুনতে আপনার কর্মক্ষেত্র নিয়েও আপনি চিন্তিত হতে পারেন। এটাকে এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়ে ডা. সৃষ্টি সাহা বললেন, নেগেটিভ চিন্তা করবেন না। মনে রাখবেন, কোনও কিছুই চিরস্থায়ী নয়। বরং যেটা ঘটছে সেটা নিয়েই ভাবুন। এমন কিছু ভাববেন না যা আপনার নিয়ন্ত্রণে নেই। যেমন এই নতুন ভাইরাস নিয়েও অনেক নতুন তথ্য সামনে আসবে, যা আমরা এখনও জানি না। যতটুকু জেনেছি তার ভিত্তিতেই নির্দেশিকা মেনে পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে সুস্থ জীবনযাপন করতে হবে। বাড়ির বাইরে যেমন আপনি যেতে পারছেন না, তেমনই অন্যরাও আসছে না। এই পরিস্থিতিতে কী করবেন? বাড়িতে থাকলে আপনার যা করতে ভালো লাগে সেটাই করুন। কেউ গল্পের বই পড়তে ভালোবাসেন, কেউ লেখেন, ছবি আঁকেন, কারও রান্না করার শখ আছে, যা ভালো লাগে ঘুরিয়ে-ফিরিয়ে করুন। এক কথায় খোলা মনে থাকুন। মাঝেমধ্যে একাকিত্ব কাটাতে ফোনে কথা বলুন বন্ধু বা প্রিয়জনদের সঙ্গে। জানালা খুলে কিংবা ছাদ বা ব্যালকনিতে গিয়ে প্রতিবেশীর সঙ্গে গল্পগুজব করার পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ এই মুহূর্তে যে সমস্যা নিরসন বা নিয়ন্ত্রণের সম্ভাবনা নেই তা নিয়ে একদম ভাববেন না, ভাবলে এক রোগ ঠেকাতে গিয়ে নিজের অজান্তেই ডেকে আনবেন মনের অসুখ!

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev