দেশে করোনা আক্রান্তের সংখ্যা সোমবার ২৩ মার্চ বেড়ে হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী ৪৬৮। রবিবার অবধি এই সংখ্যা ছিল ৩৯৬। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯। হিমাচল প্রদেশের টান্ডায় এক তিব্বতি শরণার্থী করোনা আক্রান্ত হয়ে এদিন মারা যান। দেশে ৩৪ জন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়েছেন বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক।
এর ফাঁকেই বিজেপির অপারেশন মধ্যপ্রদেশ সফল। ঘোড়া কেনাবেচার পর কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে চাপা টেনশন ছিল দলের মধ্যেই। অবশেষে রাজভবনে গিয়ে তড়িঘড়ি শপথ নিয়ে ফেলেছেন শিবরাজ সিং চৌহান।