ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার ১২ মার্চ সকাল ১১টা অবধি পাওয়া তথ্য অনুযায়ী, বিদেশি নাগরিক-সহ ভারতে ৭৩ জনের দেহে করোনা পজিটিভ ধরা পড়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত কেরলে (১৭)। এরপরই রয়েছে মহারাষ্ট্র (১১) এবং উত্তরপ্রদেশ। হরিয়ানায় করোনা আক্রান্ত বিদেশি নাগরিকের সংখ্যা সবচেয়ে বেশি (১৪)। তবে বাংলায় কেউ করোনা আক্রান্ত নন। বিভিন্ন রাজ্য আইপিএল বন্ধ রাখার পক্ষে সওয়াল করেছে। আইপিএল আয়োজন নিয়ে শনিবার ১৪ মার্চ আইপিএল গভর্নিং কাউন্সিল বৈঠকে বসছে। সূত্রের খবর, ভারত সরকার ভিসা সংক্রান্ত যে বিধিনিষেধ আরোপ করেছে তাতে ১৫ এপ্রিল পর্যন্ত বিদেশি ক্রিকেটারদের পাবে না ফ্র্যাঞ্চাইজিগুলি। এদিকে, মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে যে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলছেন শচীনরা, শুক্রবার ১৩ মার্চ থেকে সেই ম্যাচগুলি দর্শকশূন্য স্টেডিয়ামে হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
