দার্জিলিং ঘোরা শেষ। টাইগার হিল থেকে সূর্যোদয় দেখাও হয়েছে। তাদের দুজনের এবার দেশে ফেরার পালা। তার আগে হাতে কাজ আছে একটা। খানিকটা অনির্দিষ্ট ভ্রমণের মতো সেই কাজ। তার জন্য শেষের একটা দিন তুলে রাখা। সরিতার ভাবনায় ছিল, তবু সে জানত না কেমন হবে সেই অগোছালো ব্যাপারটা। জানত না আদৌ হবে কি না কিছু। তবে কাজ