সারা শীতকাল মহিমের ঘুমিয়ে পড়াটা এরকম। কাঁথার ভিতরে তার বাবার সঙ্গে পাশাপাশি শুয়ে, অন্ধকার ঘর, ঘরের উপরের সাঙা কাঠ দেখা যায় না, একসময় বাবা বিড়ি ধরায়, মহিম এক ঝলকে দেখতে পায় গোটা ঘরটা। দেয়ালে গৌর নিতাইয়ের ছবি, বাঁশের আলনায় থাক থাক সার দিয়ে রাখা কাঁথা-বালিশ। দেশলাইয়ের কাঠি নিবে গেলে ফের অন্ধকার, চুপচাপ ঘর। শুধু বাবা