আজকালকার দিদিমা-ঠাকুমারা তো আগেকার মতো সহজে পরের প্রজন্মকে ফাঁকা মাঠ ছেড়ে দিয়ে পুজোর ঘরে গিয়ে আশ্রয় নেন না? তারাও সেজেগুজে সন্ধেবেলায় পার্টি করতে বেরোন, রবীন্দ্রসদনে, নন্দনে, আইসিসিআর-এর মঞ্চে তাদের নৃত্য-গীত প্রদর্শন করতেও দেখা যায়। শুধু দর্শকদের আসনেই নয়। তা বলে তারা তো বয়স লুকোচ্ছেন না? একবার নাতি-নাতনির প্রসঙ্গ তুলেই দ্যাখো না? যে যাঁর অতুলনীয় নাতি-নাতনির