মদন-মহোৎসবের পূর্বেই এবার গ্ৰীষ্মের আবিভাব হইয়াছে। বিজিগীষু নিদাঘের জয়পতাকা বহিয়া যেন অশোক, কিংশুক, কৃষ্ণচূড়া দিগদিগন্তে ছড়াইয়া পড়িয়াছে। তবু, কুসুম্ভ ও রঙ্গনের শোণিমা প্রত্যাসন্ন বসন্তোৎসবের বর্ণ-বিলাস বক্ষে ধারণ করিয়া উৎসুক নাগরিকাদিগকে যেন জানাইতেছে—ভয় নাই! মাধবের অরুণ নেত্ৰ দেখিয়া শঙ্কা করিও না, এখনও মধুমাস শেষ হয় নাই। তাহাদের সমর্থন করিয়াই যেন চুতমুকুল-লোভী মদারুণিত-চক্ষু কোকিল বারম্বার কুহরিয়া উঠিতেছে—কুহকের