মোস্তফা কামাল নওরীন ল্যাবরেটরিতে একা। সে এদিক-সেদিক ঘুরছে। তার ভেতরে কেমন যেন একটা অস্বস্তি কাজ করছে। তার কিছুই ভালো লাগছে না। নওরীন মনে মনে লীরাকে খোঁজে। কিন্তু লীরা নেই। লীরা ল্যাবরেটরির কোথাও নেই। নিজের বাসায়ও যায়নি। বাসা থেকে বেশ কয়েকবার ফোন এসেছিল। টেলিফোন সেটে বাসার নাম্বারটা উঠে আছে। এক বার দুই বার নয়, সাত-আট বার