মহাভারতের সুভদ্রাকে যতটা চেনা সহজ, যতটা নারীসত্তায় তিনি প্রকাশিত, পুরীর মন্দিরের সুভদ্রা কিন্তু ততটা প্রকাশিত নন। আসলে এঁরা দুই সুভদ্রা নাকি, এক সুভদ্রা তাই নিয়েই দ্বন্দ্ব আছে! ভিন্ন দুই কাহিনিকে মেলানোর চেষ্টা করা হয়েছে। পুরাণের ধারা অনুসরণ করলে দেখা যায়, পুরীর মন্দিরের সুভদ্রাকে ঘিরে লৌকিক আখ্যানের ভিন্নতর ধারা আছে। মহাভারতের সুভদ্রার অবস্থান তার থেকে বহু