‘মুক্তধারা’ : জলযুদ্ধ, নদীবাঁধের প্রতিবাদ, যন্ত্রই যন্ত্রণা রবীন্দ্রনাথের ‘মুক্তধারা’ নাটকটি রচিত হয় ১৯২২ সালের প্রথম দিকে। এই রূপক-সাংকেতিক নাটকে বিশ শতকের যে তিনটি সমস্যা প্রতিফলিত হয়েছে, তার রূপ রবীন্দ্রনাথ প্রত্যক্ষ করেছিলেন ইউরোপ-আমেরিকায় এবং কিছুটা জাপানে। এই তিন সমস্যা তখনও (১৯২২ সাল)পর্যন্ত ভারতবর্ষে ছিল না। এই তিন সমস্যার স্বরূপ বুঝতে হলে নাটকের কাহিনিটি জানা দরকার। ‘মুক্তধারা’র