সুখেন্দুশেখর রায় ভারতে স্বাধীনতা আন্দোলনের জন্মলগ্ন থেকে বিদেশি লোকজনেরও অবদান রয়েছে। প্রথম স্বাধীনতা সংগ্রাম যা সিপাহী বিদ্রোহ নামে অবিহিত, তার সমর্থনে নিউইয়র্ক টাইমস পত্রিকায় কার্ল মার্কসের একাধিক প্রবন্ধ প্রকাশিত হয়। জাতীয় মহাসভা গঠনের ক্ষেত্রেও অ্যালেন অক্টোভিয়ান হিউমের ভূমিকা অনস্বীকার্য। এ ছাড়াও ওয়েডারবার্ন, অ্যানি বেসান্ত, ভগিনী নিবেদিতা প্রমুখ বিদেশি হওয়া সত্ত্বেও ভারতীয়দের স্বাধীন চেতনা এবং স্বাধীনতার