মহান মুক্তিযুদ্ধে হিন্দু-মুসলিম-খ্রিষ্টান-বৌদ্ধসহ সর্বস্তরের মানুষের বুকের তাজা রক্ত বিসর্জন এবং নির্যাতন-নিপীড়নের পথ পেরিয়ে অর্জিত হয়েছে লাল-সবুজের একটি দেশ- বাংলাদেশ। এখানে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করছে। রাষ্ট্র সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে, যে যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারছেন।বর্তমান সরকার নিজেদের নেতৃত্বের উপর সেই আস্থা প্রতিষ্ঠা করেছে।