যিশুর জন্মের আনুমানিক ৬২০ বছর আগের ঘটনা। সে সময় ব্যবিলনের রাজা ছিলেন দ্বিতীয় নেবুচাঁদ নেজার। রাজা নেবুচাঁদ তখনো বিয়ে করেনি। এবার প্রজাদের দাবি তাদের প্রাণপ্রিয় রাজা বিয়ে করুন। কোনো দেশের ফুটফুটে পরির মতো রাজকুমারীকে রাজ্যের রানি করে আনা হোক। পারস্যের উত্তর-পশ্চিম অঞ্চলের দিকে মেডিয়া নামে যে রাজ্যটি আছে, সে রাজ্যের রাজকুমারী আমিতিসের রূপ, গুণ, শিক্ষা