তথ্যচিত্র কখনও কবিতা হতে পারে? নিকোলাসের ছবি দেখার আগে এমনই বিশ্বাস ছিল, যে না, তথ্যচিত্র মানেই সেটা এক তথ্যনিষ্ঠ দলিল। কিন্তু তথ্যচিত্র নিয়েই সেলুলয়েডের বুকে এক দৃশ্য কাব্যের রচনা করেছেন মেক্সিকোর বিশ্বখ্যাত তথ্যচিত্র নির্মাতা নিকোলাস এচেভারিয়া। কবিতার রূপ সৌন্দর্যের মতোই তাঁর তথ্যচিত্র ভিসুয়াল রহস্যময়, আত্মায় ধারণ করে থাকে মেক্সিকোর মূলনিবাসী মানুষের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি, ছবির পরতে