প্রাকৃতিক নিয়মে প্রকৃতির রঙ্গমঞ্চে শরৎকালের আগমন ঘটেছে। বাতাসে পূজো পুজো গন্ধ ভেসে বেড়াচ্ছে। কৈলাস থেকে সন্তানদের নিয়ে মর্ত্যে কটাদিন থাকবেন মা। আর মা আসা মানেই সারা বছর ক্লান্তি ভুলে একটু আনন্দ। শুধুমাত্র কেনাকাটি, ঘর গোছানো, খাওয়া-দাওয়া, ঘুরতে যাওয়া নয় নিজেকেও ঘষে মেজে ঝকঝকেও হয়ে উঠতে হবে। ছোট থেকে বড় অব্দি তাই বেজায় চিন্তায় পড়েছেন। যদিও