কলকাতা থাকতেই আলী আকবর দ্বিতীয়বার বিবাহ করেন রাজস্থানের এক গায়িকা রাজদুলারি খাঁ কে। অসাধারণ গান গাইতেন তিনি। কলকাতায় পাম অ্যাভিনিউতে তার সঙ্গে থাকতেন। সেখানে তাঁদের চার সন্তান হয়। বড়মেয়ে লাজবন্তি, তারপর দুই ছেলে রাজেশ ও দীনেশ, শেষের নাম অনিশা। তারা এখন কেউই ভারতে থাকেন না, সবাই বিদেশে। আকবরের দুই স্ত্রীর মধ্যে যথেষ্ট সদ্ভাব ছিল। কলকাতা