দুর্গা নামটি বঙ্গদেশীয় শরৎকালীন দুর্গাপূজার সঙ্গে ভীষণভাবে জড়িয়ে আছে বলেই প্রাথমিকভাবে আমাদের বলতে হচ্ছে যে, দুর্গাপূজার সময় আমরা যে মহিষাসুরমর্দিনীদেবীর পূজা করি, তিনি যতখানি দুর্গা, তার থেকে অনেক বেশি চণ্ডী বা চণ্ডিকা। মহামতি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ‘মহিষাসুরমর্দিনী’ পাঠের আরম্ভে তাই ‘নম চণ্ডী’র গান অথবা ‘নমশ্চণ্ডিকায়ৈ’ মন্ত্র। দুর্গ, মতান্তরে দুর্গম নামক একটি অসুরকে শক্তিরূপিণী দেবী বধ করেছিলেন,