তামিল ভাষায় মাছের প্রতিশব্দ হল মীন। এটি সংস্কৃতেও গৃহীত হয়েছে তামিল ভাষা থেকে। সেখান থেকে বাংলাতেও এসেছে। মীনাক্ষী, মীনরাশি শব্দগুলির কথা কে না জানে! রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের প্রথম কবিতায় লেখেন, — “মীনগণ হীন হয়ে ছিল সরোবরে এখন তাহারা সুখে জলক্রীড়া করে।” আবার তামিলে হরিণের প্রতিশব্দ মান। মালয়ালমেও মান। সিন্ধু সভ্যতায় যেসব ফলক ও সিল আবিষ্কৃত