প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রথামাফিক যে আলোচনা এ লেখায় তা পাবেন না হয়তো। বদলে আমি মগরেব বা মগার সঙ্গে হাত ধরে ঘুরতে পারি নলডুগরির গাঙনীর জলজ মায়ায়। তো, মগার আবার কপালে কপাল নয়, পায়েতে কপাল! সে এক আজগুবি মানুষ, ভোগোল — যার এদিক নেই, সেদিক নেই, আছে শুধু বেদিক! যার চোখেতে জবান। আর যে মানুষ