দুর্গা পুজোকেও ছাপিয়ে গেল রানাবাঁধের লক্ষ্মীপুজো। চাঁপাডাঙ্গা থেকে ২৬ নম্বর বাসে পিয়াসারা স্টপেজ। আর তারপর যাওয়া যায় সেই লক্ষ্মীপুজো খ্যাত রানাবাঁধ, বেলবাঁধ এলাকায়। অন্যদিকে তারকেশ্বর কিংবা লোকনাথ স্টেশন থেকেও অটোতে করে যাওয়া যায় এই এলাকায়। আদিযোগী শিবশক্তি, ইসকন মন্দির, উইপোকার ঢিবি, হীরক রাজার দেশে, বাস্তু তন্ত্র সহ পাটকাঠি, বাঁশ, দড়ির মন্দিরের থিমে জমজমাট রানাবাঁধের লক্ষ্মীপুজো।