করোনা মোকাবিলায় রাজ্যগুলিকে সাহায্য করতেও কার্পণ্য করছে মোদী সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারবার প্রধানমন্ত্রীকে অনুরোধ করছেন রাজ্যের প্রাপ্য আটকে রাখা টাকা অবিলম্বে মেটাতে এবং আর্থিক প্যাকেজ দেওয়ার দাবিও জানিয়েছেন। মোমবাতি জ্বালাও ঘোষণার পর রাজ্যগুলির জন্য যে ঘোষণা হলো তাতে দেখা যাচ্ছে, যেখানে সমুদ্র লাগে সেখানে এক ঘটি জল এলো!

১৪টি রাজ্যের জন্য এদিন বরাদ্দ করা হয়েছে মাত্র ১১ হাজার ৯২ কোটি টাকা। বাংলা ছাড়াও এই তালিকায় আছে অন্ধ্রপ্রদেশ, অসম, হিমাচলপ্রদেশ, কেরল, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পঞ্জাব, সিকিম, তামিলনাড়ু, ত্রিপুরা ও উত্তরাখণ্ড। স্টেট ডিজাস্টার রেসপন্স মিটিগেশন ফান্ড বা এসডিআরএমএফ কেন্দ্রীয় শেয়ারের প্রথম কিস্তির অগ্রিম হিসেবে এই অর্থ করোনা মোকাবিলায় বরাদ্দ করা হলো বলে জানিয়েছে কেন্দ্র।এ ছাড়াও ১৪টি রাজ্যের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে রেভিনিউ ডেফিসিট গ্রান্টে বরাদ্দ হয়েছে ৬১৯৫.০৮ কোটি টাকা। বাংলার যা মিলল, তাতে জল গরমও হবে না।