| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

দাও ফিরে সেই দূষিত স্বর্গ : স্বপনকুমার মণ্ডল

Reporter
স্বপনকুমার মণ্ডল / ৪৬৪ জন পড়েছেন
আপডেট বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

রাতে শুয়ে শুয়ে ভাবছিলাম এভাবে করোনার দৌলতে পাওয়া গৃহবন্দি জীবন থাকলে মন্দ কী? অফুরন্ত সময়, দেদার আয়েস, নিজেকে খুঁজে পাওয়ার অনন্ত তরিকা। সকলেই দেখছি দূষণমুক্ত পরিবেশে আহ্লাদে আটখানা। ভাবলাম ভালোই তো। সবকিছুর তো ভালো দিক থাকে। করোনা ভাইরাস আমাদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুলেছ (যদিও সেটা ভয়ে ভক্তির নামান্তর। তাও ভালো। দেবতার জন্মও তো ভয়েই !),  বছরদেড়েক হল ঘরে থিতু করেছে, যে ঘরটি মনের অজান্তে পর হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, এর মধ্যে পশুপাখিদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে, পথঘাটও নির্জনতায় একটু গল্প করার সুযোগ পেয়েছে। আমাদের জীবনে একঘেয়েমি কাটিয়ে নতুন করে প্রাণিত হওয়ার আনন্দে ঘরবন্দির অবকাশ জীবন  নানাভাবেই প্রকাশমুখর। অথচ তারপরেও নিজেকে খুঁজে না পাওয়ার অভাববোধ কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না।

অবশ্য তা না-হওয়ারই কথা। নিজেকে খুঁজে পাওয়ার মধ্যেই তো আনন্দ। আর সেই আনন্দ মেলে মিলনে, ঘরের সঙ্গে বাইরের সংযোগেই তার বিস্তার। মনে পড়ে যায় সেই কলকাতার মেয়েটির কথা যে গ্রামে বেড়াতে এসে সবুজ প্রকৃতির নির্মল পরিবেশের কথা বলায় বাঁচাল হয়ে উঠেছিল। অথচ তিনদিন পর আর তাকে ধরে রাখা যায়নি। তখন দূষণমুখর কলকাতাই তার প্রিয় বলে ঠোঁট ফুলিয়ে তর্ক জুড়ে দিয়েছে। সেটাই স্বাভাবিক। কেননা সেখানেই সে নিজেকে খুঁজে পেয়ে আনন্দ লাভ করে। তাছাড়া ভেজাল খেতে খেতে পেটও একসময় অভ্যস্ত হয়ে যায়। তখন আসলেই পেটের রোগের সম্ভাবনা তৈরি হয়। আমাদের অভ্যস্ত জীবনে দূষণের তীব্র হাতছানি। তারপরেও সেখানে মনের চলনে আমরা সুহানা সফরে বেরিয়ে পড়ি, কোলাহলের মধ্যেও ফিস সিস করে আপন কথা যাপন করে হেসে উঠি, পূতিগন্ধময় পথে নাকে রুমাল দিয়ে চলতে চলতেই সামনে এগিয়ে হাঁফ ছেড়ে পাকা রাস্তায় ওঠার তৃপ্তিতে শরীরের ভাষাও পড়ে ফেলি।

মনে পড়ে যায় অস্কার ওয়াইল্ডের স্বার্থপর দৈত্যের গল্পের কথা। সেই দৈত্য তার সাজানো ফুলের বাগানে স্কুলফেরত ছেলেদের উৎপাতে বিরক্ত হয়ে তাদের একদিন ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। সেদিনই বাগান নিস্তেজ হয়ে পড়ে, তার সৌন্দর্য যায় হারিয়ে। তখন দৈত্য তার ভুল বুঝতে পারে এবং ছেলেদের আবার  ডেকে নিয়ে আসে। বাগানে আবার সৌন্দর্য ফিরে আসে, তার প্রাণে আসে সজীবতা। আসলে ছেলেরাও তো বাগানের ফুল। এ যেন বাগানের ফুলের সঙ্গে বাইরের ফুলের মহামিলন। সেখানে মানুষের ফুল তো মানুষই। মানুষে মানুষে সম্পর্কের ফুলেই তার বাগানের বিস্তার যেমন সৌন্দর্য লাভ করে, তেমনই সুরভিত মনে হয়।  দূষণের মধ্যেও ফুলের সেই মিলনে মানুষের বাগান সজীবতা ফিরে পায়। করোনার অদৃশ্য দৈত্য সেই মিলন থেকে বঞ্চিত করে আমাদের দূষণমুক্ত করতে চাইলে কী হবে, আমাদের মনের ফুল যে তাতে নিস্তেজ হয়ে পড়ে, মিলনের অভাবে তার আনন্দ আত্মগোপন করে। এজন্য ফিরে চাই সেই দূষিত অথচ প্রাণবন্ত মুক্ত পরিবেশ যেখানে প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি।

বিগত ২০২০-র ১৩ মার্চের ক্লাসে ছেলেমেয়েদের উজ্জ্বল চোখমুখগুলির আয়নায় নিজেকে খুঁজে ফিরেছি। এরপরে কী পড়াব তা নিয়েও কত কথা। অথচ এই বছরদেড়েকেই মনে হচ্ছে সে সবই স্মৃতি। এই সেদিনও কার্তিক, সিদ্ধার্থ, সুপ্রিয়, সন্দীপ, বৈদ্যনাথ ও বিকাশদের সঙ্গে বৈকালিক আড্ডায় কত কথাই না হয়েছে। সেই কথাগুলি যেন এখন দেড় বছরের মধ্যেই ইতিহাসে আশ্রয় নিয়েছে। আসলে আমরা যতই বলি ‘out of sight, out of mind’, অভাবে যে ক্ষিদের কথা বেশি মনে হয়। শুধু তাই নয়, তখন রসনাতৃপ্তির চেয়ে অতৃপ্তির কথাই বেশি উঠে আসে। স্মৃতি তখন ইতিহাসে আশ্রয় নেয়, ইতিহাস স্মৃতি হয়ে ওঠে। করোনার অভূতপূর্ব আবির্ভাবে আমাদের সেই স্বাভাবিকতাকেই স্মরণ করিয়ে দিল। এজন্য আমাদের আরও কিছুদিন ঘরবন্দি জীবন সাধনা হয়ে উঠুক। সেই অমূল্য জীবনের জন্য তা যে অতি সামান্য!

লেখক : প্রফেসর, বাংলা বিভাগ, সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়, পুরুলিয়া-৭২৩১০৪।

আপনার মতামত লিখুন :

2 responses to “দাও ফিরে সেই দূষিত স্বর্গ : স্বপনকুমার মণ্ডল”

  1. Pranab Kumar sen says:

    বেশ ভালো লাগলো।ঘরে বসে বসে পাগল হবার উপক্রম হয়েছে।কবে মুক্তি ঘটবে,কে জানে?

  2. KARTIK KUMAR MANDAL says:

    ফিরে যেতে চাই সেই দূষিত স্বর্গে।

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev