জানবাজারে চর্মতীর্থর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ ফেব্রুয়ারি এই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম, বিধায়ক স্বর্ণকমল সাহা, নয়না বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এই চর্মতীর্থে মোট পাঁচ তলা বাড়ি নির্মিত হবে। সেখানে কম্পিউটারের সাহায্যে জুতোর ডিজাইন তৈরি, অত্যাধুনিক যন্ত্রপাতি, কাঁচাদ্রব্যের জন্য আলাদা স্টোর এবং আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। ১২০ জন ক্ষুদ্র উদ্যোগী এই চর্মতীর্থে রয়েছেন। ১২০০ কর্মসংস্থানও হবে।