মুখ্যমন্ত্রীর অন্নদান প্রকল্পের আজ অষ্টম দিন। চলবে ১ মাস ব্যাপী। বাঁকুড়ার সারেঙ্গা জিপির খুলিয়া, আমডাঙ্গা ও মুরকু গ্রামের প্রায় ৩৬৫টি একটু মানুষকে আজ ভাত, ডাল, শাকসবজি, ডিম এবং চাটনি পরিবেশন করা হলো। যারা আসতে পারেন নি তাদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হলো সারেঙ্গা থানার তরফ থেকে। গ্রামবাসী যারা খাবার সংগ্রহের জন্য এসেছিলেন প্রত্যেককে থার্মাল স্ক্রিন করা হয় এবং করোনা সংক্রমণ রোধে কি কি ব্যবস্থা নেওয়া উচিত তার সম্পর্কে সচেতন করা হয়। মাস্ক, সাবান, স্যানিটাইজারও দেওয়া হয়। উপস্থিত ছিলেন এসপি (গ্রামীণ) বাঁকুড়া, এসডিপিও (খাত্রা), সারেঙ্গা থানার আধিকারিকরা।


