করোনা মোকাবিলায় মঙ্গলকোট সভাপতি অপূর্ব চৌধুরীর মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন মঙ্গলকোটের আপামর সাধারণ মানুষ এবং বিভিন্ন ক্লাব ও সংগঠন। আজ সকালে মঙ্গলকোট ব্লক পার্টি অফিসে সকলে এসে চেক ও ক্যাশ টাকা তুলে দেন ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর হাতে। উপস্থিত ছিলেন মেহেবুব চৌধুরী ও মুন্সি রেজাউল হক। যাঁর ত্রাণ তহবিলে দান করলেন—পালিগ্রাম অঞ্চল সভাপতি রহিম সেখ (১৫০০০/-) টাকা, শ্যামল ঘোষ (১০,০০০/-) টাকা, ঔষধ ব্যাবসায়ী (৫,০০০/-) টাকা, নাজির সেখ (৫,০০০/-) টাকা, আব্বাস সেখ (৩,০০০/-) টাকা, প্রাণবল্লভ মুখার্জী (২,০০০)/- টাকা, ঝিলু-১ নং প্রধান স্বাধীন সেখ (৫০০০/-), টাকা, কুরুম্বা ২৩৪ বুথ ২৮৫৯ টাকা, টিফিনের টাকা বাঁচিয়ে দান করলেন দিব্য চৌধুরী (২০০/-) টাকা, দিশা চৌধুরী (২০০/-), তাপস ঘোষ (৫০০/-) টাকা, পেনশেনের টাকা থেকে শংকরি চৌধুরী (১,০০০/-) টাকা।