| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

পাকিস্তান নয় চীনই আমাদের প্রধান বিপদ

Reporter Default
রিপোর্টার / ১৭৪ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

কল্যাণ সেনগুপ্ত

অতীতে আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভার অনেক দায়িত্বশীল মন্ত্রী ও সেনা প্রধানরাই তাঁদের অভিজ্ঞতা থেকে সাবধানবানী উচ্চারণ করেছেন যে, ভারতের পক্ষে প্রধান বিপদ হতে পারে চীন, কিন্তু আমরা পাকিস্তানকে নিয়েই সর্বদা ব্যস্ত থাকি। কারণ, পাকিস্তানের শাসকশ্রেণী তথা সেনাবাহিনীর প্রভাবশালী অংশও ভারত বিরোধীতার সুর চড়িয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চেয়েছে। বরং বর্তমান পাকিস্তানের রাষ্ট্রপ্রধান ইমরান খানের মুখে প্রথমদিকে যথেষ্ট ইতিবাচক বার্তা পাওয়া গেছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমাদের বর্তমান শাসকদল  তাতে বিন্দুমাত্র কর্ণপাত করেনি। কারণ, মুসলিম ও পাকিস্তান বিরোধীতাই তাদের রাজনীতির প্রধান মূলধন বা মূলনীতি। ফলে পাকিস্তানের সঙ্গে সখ্যতার সম্ভবনা এখন বিশ বাউ জলে। কিন্তু আজকের আলোচ্য বিষয় হোল- চীন।

চীন সম্পর্কে আলোচনা করতে গিয়ে বছর কয়েক আগে প্রখ্যাত অর্থনীতিবিদ প্রণব বর্ধন বলেছিলেন, চায়না ইজ এ ক্যাপিটালিস্ট কান্ট্রি রান বাই এ কমিউনিস্ট পার্টি। অর্থাৎ মানুষকে গণতান্ত্রিক অধিকার দেওয়া হয়নি, কিন্তু  ব্যক্তি পুঁজি বা কর্পোরেট পুঁজির শোষনকে পুরো মাত্রায় চালু করা  হয়েছে। সমাজতন্ত্রের নামে এতবড় ব্যভিচার আর কিছু হয়না। মাও জমানায় নানাবিধ বিতর্কিত পদক্ষেপের ফলে দেশের অর্থনীতির চূড়ান্ত অবনতি ঘটে। এরই সাথে মাওয়ের জীবদ্দশার শেষ পর্যায়ে তাঁর শারীরিক অসহয়াতার সুযোগ নিয়ে এক চূড়ান্ত রাজনৈতিক ডামাডোল তৈরি হয় ও অবশেষে তাঁর স্ত্রীর নেতৃত্বাধীন চারচক্রীর পতন হয়। আবির্ভাব ঘটে দেঙ নামক এক নয়া চিন্তাধারার নেতার। তিনি সমাজতান্ত্রিক কাঠামোয় বাজার অর্থনীতি চালু করেন। দুনিয়ার সর্বাধিক সফল এস.ই.জেড চালু আছে এখানেই। ফলে অর্থনৈতিকভাবে চীন প্রচন্ড সফল হলেও এরচেয়ে বড় নীতিগত সুবিধাবাদীতা আর কিছু হতে পারেনা। এর নয়া নামকরণ হয়েছে – সমাজতান্ত্রিক বাজার অর্থনীতি। এই চরম সুবিধাবাদী শাসনব্যবস্থার আপাতঃ সফলতা গোটা বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থার কাছে এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান চীনের মানুষের ‘অন্ন-বস্ত্র-ছাদ’ এর সমস্যা মিটলেও গণতন্ত্র বা স্বাধীনতা মেলেনি। কিন্তু ভারতসহ বিশ্বের কাছে  চীন এখন আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে আতঙ্ক তৈরি করতে চাইছে।

এহেন চীন আর্থিকভাবে পরাক্রমশালী হতে পেরেছে ভারত, ইউরোপ-সহ বিশ্বের বহুদেশে সস্তায় মাল রপ্তানি করে। আর্থিকভাবে দুর্বল বহুদেশকে প্রভূত পরিমানে ঋণ দিয়ে চীনের উপর নির্ভরশীল হতে বাধ্য করেছে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে প্রচন্ড প্রভাবশালী হয়ে উঠেছে। এমতাবস্থায় চীনকে প্রতিহত করার উপায় একমাত্র তার রপ্তানি ব্যবসার বিজয় রথকে প্রতিরোধ করা বা যথাসম্ভব আটকানো। আর ব্যবসা মার খেলেই পুঁজির মালিকরা সরকারকে চাপ দেবে সর্বত্র শান্তি ও সদ্ভাব বজায় রাখার জন্য। আর পুঁজির মালিকদের তো ট্যাংক চালিয়ে স্তব্ধ করে দেওয়া যাবেনা, ফলে চীনের আধিপত্য বিস্তার ও আগ্রাসী নীতি থেকে সরে আসতে হবে। হংকংয়ের স্বাধীনতার দাবী আরও জোরদার হবে। মানুষের গণতন্ত্রের ক্ষিদে বাড়বে। ফলে দলীয় একনায়কতন্ত্র দুর্বল হবে, এমনকি বিলুপ্তও হতে পারে অদূর ভবিষ্যতে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev