হুগলি তারকেশ্বরের কেশবচক গ্রাম পঞ্চায়েতের অধীন তুল্যান গ্রামের বাসিন্দা কলকাতা সিটি কলেজের গবেষক অধ্যাপক শ্যামসুন্দর ধারা৷ তিনি করোনা ভাইরাসের মোকাবিলায় নিজের এক মাসের বেতনের টাকা না নিয়ে ২৫০টি পরিবারের হাতে পাঁচ কেজি করে চাল ও এক কেজি করে ডাল তুলে দিলেন। তিনি বলেন, আমার মত বহু মানুষ এগিয়ে এলে এই অসময়ে দুঃস্থ অসহায় সাধারণ মানুষগুলি শুষ্ঠ ভাবে বাঁচতে পারবে।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার

