করোনার চোখ রাঙানিতে লকডাউন। প্রায় এক মাস জনজীবন স্তব্ধ। সরকারি নিয়মকানুন মেনে সাধারণ মানুষ গৃহবন্দী। সঙ্গিন অবস্থায় জীবন কাটাচ্ছে গ্রামবাংলার সাধারন মানুষের। রোজগারের সুযোগ না থাকায় মানুষের দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে ওঠেছে। আর্তের সেবায় আজ পথে নেমেছে শালবনীর কোবরা ব্যাটলিয়ান। লোধা, শবর অধ্যুষিত শালবনীর বিভিন্ন প্রান্তে খাদ্য সামগ্রী বিতরণ করছেন ২০৭ ব্যাটালিয়নের জোয়ানরা। কখনও রান্না করা খাবার দিচ্ছেন দুঃস্থ মানুষের দুরবস্থা সামাল দিতে। আজ শালবনীর ২ নং বিষ্ণুপুর অঞ্চলের ভাউদি, সারসবেদিয়া ও চাঁদাবিলার ১৮০ টি পরিবারকে ব্যাটলিয়নের দায়িত্বপ্রাপ্ত অফিসার ও জোয়ানরা ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী বিতরন করলেন। শালবনীর ঝাঁকড়শোনি ক্লাবের সদস্যরা করোনা আতঙ্ক উপেক্ষা করে কোবরা ব্যাটলিয়নের এই জনসেবামূলক কাজের সঙ্গী হচ্ছে।



