ফের গুজরাটের সুরাটে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ। পরিযায়ী শ্রমিকদের ট্রেনে করে বাড়ি ফেরানো হচ্ছে। এই পরিস্থিতিতে তাঁদের কেন ফেরানো হবে না সেই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিযায়ী শ্রমিকরা। বেশ কিছু গাড়িও ভাঙচুর করা হয়। এই শ্রমিকরা মূলত বিহার, রাজস্থান, ওডিশা, উত্তরপ্রদেশের। বিক্ষোভ তুলতে গেলে ক্ষিপ্ত শ্রমিকরা ইটবৃষ্টি শুরু করে। পাল্টা লাঠিচার্জ করার পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ।

গুজরাট মডেলের ধ্বজাধারী বিজেপি বাবুরা এই সোশ্যাল ডিসট্যান্সিং নিয়ে কিছু টুইট করবেন না? আগে গুজরাট সামলা, পরে ভাবিস বাংলা।