বঙ্গ বিজেপির দু আনা চার আনা নেতা তিলকে তাল বানায়! দিলীপ-বাবুলরা তো আবার ফেক ভিডিও, ফেক নিউজ ছড়ানোয় সিদ্ধহস্ত। রাজ্য সরকারের বদনাম করতে রাজনীতি করে চলেছেন, অথচ বিজেপি শাসিত রাজ্য নিয়ে চুপ কেন? বাংলায় মৃতদেহ সৎকার নিয়ে প্রশ্ন তুলবে, পাবলিককে উস্কানি দেবে টুইট করে, তা হরিয়ানার ঘটনা নিয়ে টুইট কোথায়?

হরিয়ানায় বিজেপির জোট সরকার। সেখানে আম্বালার চাঁদপুরায় এক মৃতদেহ সৎকার নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় সোমবার ২৭ এপ্রিল। করোনা সন্দেহে ভর্তি এক মহিলার মৃত্যু হয়। দেহ সৎকার করতে গেলে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন গ্রামবাসীরা। তর্কাতর্কি শুরু হয়, পুলিশ বিক্ষোভকারীদের হঠাতে লাঠি চালায়। পাল্টা লাঠি নিয়ে এগিয়ে আসেন মহিলারা। বেশ কিছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে পুলিশ।

তা বাদুড়িয়া, আলিপুরদুয়ার, নবদ্বীপের গণ্ডগোলের ভিডিও পোস্ট করা বিজেপি বাবুরা এই ভিডিও দেখে আঙুল চুষতে থাকুন। আপনাদের সমস্যা সমাধানে মানুষের সচেতনতা বাড়ানোর ইচ্ছা নেই, খালি রাজনীতি নিয়ে ব্যস্ত! আর বিজেপি সরকারের বিরুদ্ধে কথা বলার মুরদও নেই! ঘরে বসে দেখুন আপনাদের হরিয়ানায় কী চলছে?