বাংলায় রাজ্য সরকারের খুঁত ধরতে বসে আছে বিজেপি। ভিডিও স্ক্রিনে ভাষণ আর ফেক নিউজ ছড়ানো সোশ্যাল মিডিয়াতে। সেই বিজেপি বাবুদের মাঝে মাঝেই চোখে ঠুলি পরে থাকতে দেখি, আর ভাবি এরা কী মেটেরিয়াল দিয়ে গড়া ভাইরাস! দিলুদা নয় অতশত জানেন না, ২০২১-এর বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মুখ হতে উইকিপিডিয়ার আশ্রয় নিয়েছেন! আর বাবুল, কোথায় গেল টুইট গাজীপুর আর দিল্লি নিয়ে? হাফ প্যান্ট মন্ত্রীর সেই মুরদটুকু নেই!

দিল্লির গাজীপুর। দিল্লির পুলিশ তো আবার কেন্দ্রের। সেই গাজীপুর সব্জি আর ফলের বাজারের কাছে দেখা গেল এমন ভিড়। পুলিশ আছে, দেখছে। কিন্তু লকডাউনের নিয়ম লঙ্ঘন দেখেও আঙুল চুষছে বিজেপি নেতাদের মতো। ওরে আগে দিল্লি সামলা, পরে ভাবিস বাংলা!

গাজীপুর থেকে এবার গোধরা। সেই গোধরা, গুজরাটের গোধরা। টিকিয়াপাড়ায় একটা নিন্দনীয় ঘটনাকে রাজনৈতিক ও সাম্প্রদায়িক রং লাগিয়ে বাজার গরমে নেমেছিল যে বিজেপি তারা গোধরার ঘটনাকে অন্ধকারে আড়ালে রাখবেন তা তো হবে না!

বৃহস্পতিবার ৩০ এপ্রিল রাতে গোধরার পাঁচমহলে কনটেনমেন্ট জোনে ব্যারিকেড দেওয়ার কাজ করছিল পুলিশ-প্রশাসন। তখন হঠাৎ করে পুলিশের উপর হামলা হয়। ইটবৃষ্টি হয়। পুলিশ সুপার লীনা পাতিল জানিয়েছেন, স্থানীয় কিছু মানুষ এই হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়। তা বিজেপি বাবুরা এবার এই ঘটনা নিয়ে টুইট হবে না?

