আজ চৈত্র সংক্রান্তি। এই দিনটা বৈশাখী উৎসবে মাতেন পাঞ্জাবি ভাই-বোনেরা। তবে এবার লকডাউন চলায় সকলকে ঘরে থেকে প্রার্থনা করতে অনুরোধ জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। সকাল থেকে চেনা ভিড় নেই অমৃতসর স্বর্ণমন্দিরে।

কিছু মানুষ পুণ্যস্নান সেরে প্রার্থনা করছেন। দেশের বিভিন্ন গুরুদ্বারগুলিও ফাঁকা। তবে সোশ্যাল ডিসট্যান্সিং মেনে প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে।এদিন পাঞ্জাবি ভাই-বোনেদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি ইংরাজির পাশাপাশি পাঞ্জাবি ভাষাতেও সকলকে শুভেচ্ছা জানান। শুভকামনা জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।


