ভিনরাজ্যে যাঁরা লকডাউনে আটকে পড়েছেন তাঁদের জন্য স্বস্তির খবর। তাঁদের বাংলায় ফেরানোর সবরকম চেষ্টা শুরু করেছে রাজ্য সরকার। সোমবার ২৭ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় এ কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আমি যতক্ষণ রয়েছি ততক্ষণ কাউকে অসহায় অবস্থায় পড়তে দেব না। কঠিন সময়ে আপনাদের সঙ্গেই আমি সর্বদা রয়েছি।


লকডাউনে যাঁরা বাংলার বাইরে আটকে পড়েছেন, তাঁদের ঘরে ফেরানোর প্রক্রিয়া শুরু করছে রাজ্য সরকার। তাঁদের সবরকম সহযোগিতা করা হচ্ছে। আমি আমার আধিকারিকদের এ বিষয়ে নির্দেশ দেওয়ার পাশাপাশি নিজে গোটা প্রক্রিয়ার দিকে নজর রাখছি। সকলে যাতে সবরকম সহযোগিতা পান তা সুনিশ্চিত করতে পদক্ষেপ করা হচ্ছে। রাজস্থানের কোটায় আটকে পড়া পড়ুয়াদের দ্রুত রাজ্যে ফিরিয়ে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রীর টুইট রিটুইট করে তৃণমূল কংগ্রেস সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, চিন্তা নেই দিদি আছে।