টিকিয়াপাড়া কাণ্ডে জিরো টলারেন্স নীতি রাজ্য সরকারের। কঠোর পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ২৮ এপ্রিল রেড জোনে থাকা টিকিয়াপাড়া বাজারে ভিড় দেখে জমায়েত হঠাতে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। সব মহল থেকে ঘটনার নিন্দা করা হয়। আর একটি সম্প্রদায়ের দিকে আঙুল তুলে বিজেপি রাজনীতি করতে নেমে পড়ে।

তবে রাজ্য পুলিশ ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দেন। রাজ্য পুলিশ টুইট করে জানায়, হাওড়ার টিকিয়াপাড়ায় ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হচ্ছে। অপরাধীদের চিহ্নিত করে সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের কোথাও আইন লঙ্ঘনের কোনও ঘটনাই বরদাস্ত করা হবে না। পুলিশের সেই টুইটটি রিটুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


