আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকি। বৃহস্পতিবার ৯ এপ্রিল এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্ন সভাঘরে যাঁরা মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিয়েছিলেন তাঁদের তরফে মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করে বলা হয়, অন্য রাজ্যের তুলনায় এ রাজ্যে করোনা পরিস্থিতি ভালো। সর্বোপরি আপনি দৃষ্টান্ত স্থাপন করেছেন করোনা মোকাবিলায়। দিদি আপনি ভালো থাকবেন। মুখ্যমন্ত্রী প্রত্যুত্তরে বলেন, আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকি।

কেউ করোনায় আক্রান্ত হয়েছেন শুনলে মনে কষ্ট পাই। আবার কারও সেরে ওঠার খবর পেলে ভালো লাগে, কাজে এনার্জি বাড়ে। নিজের পরিবারের মতো ভাবি সবাইকে। করোনাকে জব্দ করতে হবে ভয় না পেয়ে। যাঁদের ক্রনিক রোগ আছে এখন একটু সাবধানে থাকুন। সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলুন। করোনা মোকাবিলায় রাজ্য সরকার একা পারবে না। সব মানুষ যৌথভাবে, সমষ্টিগতভাবে নিয়ম মেনে চললে আমরা লড়ব এবং করোনাকে পরাস্ত করতে পারব।
We are grateful to our respected DIDI for all the actions taken against corona.
I have a request, can any pass be issued to the employees of private organisations so as to collect salary?