| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

করোনা মোকাবিলায় ঘাবড়াইনি: মুখ্যমন্ত্রী

Reporter Default
রিপোর্টার / ১৬১ জন পড়েছেন
আপডেট সোমবার, ৬ এপ্রিল, ২০২০

ম্যালেরিয়া বা ডেঙ্গু যখন প্রথম এলো তা অনেক বছর ধরে চলেছে। কয়েক লাখ আক্রান্ত হয়েছিলেন, কয়েকশো মানুষ মারা যান। আমরা ক্ষমতায় আসার আগে তা হয়েছিল। এখন তা নিয়ন্ত্রণে। ডেঙ্গু চরিত্র বদলালেও তা মোকাবিলা করে নিয়ন্ত্রণে আনা গিয়েছে। করোনা নতুন রোগ। তবে তার মোকাবিলায় আমি ঘাবড়াইনি। এতে ঘাবড়ানোর কিছু নেই। সোমবার ৬ এপ্রিল নবান্নে এ কথা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বেলা ১২টা অবধি বাংলায় করোনা পজিটিভ ৬১ জনের। তাঁদের মধ্যে ৭টি পরিবারের ৫৫ জন। কালিম্পঙের যে মহিলা চেন্নাই থেকে ফেরার পর সিরিয়াস অবস্থায় ভর্তি হয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মারা গিয়েছিলেন তাঁর পরিবারের আরও ১০ জন আক্রান্ত, যদিও তাঁদের মধ্যে আবার চারজনের আজ নেগেটিভ এসেছে। এগরায় সেই বিয়েবাড়িতে বিদেশি কানেকশন ছিল, সেই পরিবারের ১২ জন আক্রান্ত।আলিপুর কম্যান্ড হাসপাতালের চিকিৎসক ও তাঁর পরিবারের পাঁচজন আক্রান্ত। তেহট্টের পাঁচজন, হাওড়ার চারজন, হলদিয়ার ও কলকাতার ১২ জন আক্রান্ত। ইতিমধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ১৩ জন। বেলেঘাটা আইডি-তে ভর্তি আরও ১৭ জনের মধ্যে শুধু একজন সিরিয়াস, বাকিরা সুস্থ আছেন। এমনকী ভেন্টিলেটর ছাড়া সকলে সুস্থ হয়ে উঠছেন ওষুধে সাড়া দিচ্ছেন, এটাই পজিটিভ দিক। এখনও অবধি রাজ্যে করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, কেউ কেউ চিকিৎসা না করে করোনা বলে সরকারের ঘাড়ে দোষ চাপাতে চাইছেন। এটা করবেন না। কেউ রোগ লুকাবেন না। এনআরএসে একজন নিউমোনিয়া বলে ভর্তি হন। তিনি মারা গেলে দেখা যায় পজিটিভ। ফলে তাঁর সংস্পর্শে আসা সবাইকে কোয়ারেন্টিনে রাখতে হয়েছে। করোনা উপসর্গ থাকলে সেই রোগীকে সরাসরি বাঙ্গুরে কোভিড হাসপাতালে ভর্তি করাতেও বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যে গৃহ পর্যবেক্ষণে ছিলেন ৫৪ হাজারের বেশি মানুষ, তার মধ্যে ছাড়া পেয়েছেন ৩৭৪৯ জন। ৫১১টি সরকারি কোয়ারেন্টিনে মোট ছিলেন ৬৮৮৯ জন, ছাড়া পেয়েছেন ৪০১০ জন। বাংলাজুড়ে যে ৫৯টি কোভিড হাসপাতাল হয়েছে সেখানে মোট ৪৭০৬টি বেড রয়েছে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev