রেশন ৯০ শতাংশ মানুষ ঠিকঠাক পেলেও কেউ কেউ অর্ধেক পেয়েছেন। এটা কেন হবে? সবাই ঘোষণামতো রেশন পাবেন। যাঁরা গম নেবেন না তাঁরা চাল পাবেন। এ ছাড়া ১ কেজি করে ডাল দেওয়া হবে। রমজানের সময় যা দেওয়া হয় তাও দেওয়া হয়। রেশন দোকানে জায়গা কম থাকলে পাশে জায়গা নিতে হবে। সবাই যেন ঠিকঠাক রেশন পান। এ জন্য খাদ্য দফতরে নতুন সচিব নিয়োগ হবে। কেউ রেশন নিয়ে চিন্তা করবেন না। বৃহস্পতিবার ১৬ এপ্রিল নবান্নে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন, রেশন নিয়ে রাজনৈতিক দলের জলঘোলা মানব না। তিনি আরও বলেন, মিষ্টির দোকান সকাল ৮টা থেকে বিকেল ৪টে অবধি খোলা থাকবে।