এখন রাজনীতি করার সময় নয়। মানুষের পাশে থেকে মানুষের সেবা করার সময়। সোমবার ৬ এপ্রিল নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি, সিপিআইএম নিজেদের টুইটারে ক্রমাগত মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের সমালোচনা করে চলেছেন। এমন অভিযোগ করা হচ্ছে, রাজ্যে করোনায় মৃতের তথ্য নাকি গোপন করছে রাজ্য সরকার! মুখ্যমন্ত্রী তা উড়িয়ে দিয়ে বলেন, রাজনীতিবিদদের বিশ্বাস না করে চিকিৎসকদের বিশ্বাস করুন। করোনায় মৃত্যু সুনিশ্চিত করতে রাজ্য সরকার বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি কমিটি গঠন করেছে। তাঁদের সিদ্ধান্ত আমরা মেনে চলছি। মুখ্যমন্ত্রী বলেন, কোনও রাজনৈতিক দলের আইটি সেল ফেক নিউজ ছড়াচ্ছে। কাঁসর, ঘণ্টা নিয়ে রাস্তায় নেমে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। ফেক নিউজ ছড়ানোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলেছি পুলিশকে।
Excellent
Banglar gorbo mamata.