তারকেশ্বর ব্লক সমবায় সমিতি সমূহের উদ্যোগে বিষ্ণুবাটি-গয়েশপুর-ভীমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ব্যবস্থাপনায় ৬৮ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠিত হয়ে গেল বিষ্ণুবাটি সমবায় সমিতি হলে। সমবায় ও জাতীয় পতাকা তুলে শুভ সূচনা করেন বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহরায়, তিনি বলেন—
উপস্থিত ছিলেন তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রদীপ সিংহরায়, সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বনাথ সরখেল, এছাড়াও বিষ্ণুবাটি সমবায় সমিতির চেয়ারম্যান অলোক ঘোষ ও সম্পাদক ভোলানাথ মন্ডল, তারকেশ্বর ব্লকের আঠারোটি সমবায়ের ম্যানেজার ও কর্মচারীবৃন্দ। বিধায়ক রমেন্দু সিংহরায় বলেন সমবায়ের মাধ্যমে উন্নয়ন মূল ভাবনা কিভাবে মানুষকে সমবায় মুখি করা যায় সেই সমস্ত চিন্তা ভাবনাকে নিয়ে আজকের এই সভা থেকে জোরালোভাবে প্রত্যেকে যে যার মতন তুলে ধরেন।