| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

ব্রিটিশ ভারতে উপনিবেশিক বিচার : এলিজাবেথ কলস্কি (৭৬তম পর্ব) অনুবাদ বিশ্বেন্দু নন্দ

Reporter
বিশ্বেন্দু নন্দ / ৪৯৩ জন পড়েছেন
আপডেট সোমবার, ২৫ মার্চ, ২০২৪

Colonial Justice in British India: White Violence and the Rule of Law Elizabeth Kolsky

ব্রিটিশ ভারতে উপনিবেশিক বিচার — শ্বেতাঙ্গ হিংসা এবং আইনের শাসন, এলিজাবেথ কলস্কি

চতুর্থ অধ্যায়

বাগান মালিকদের হিংসা এবং ‘অবিচারের বাজার’

বাগিচা মালিকদের শ্রমিকদের ওপরে নামিয়ে আনা অত্যাচারের উপনিবেশিক প্রশাসনের প্রায় চোখ বুজে থেকে বিচার না দেওয়ার তীব্র পক্ষপাতের লক্ষ্যণীয় প্রভাব পড়েছে বিচার ব্যবস্থা এবং পুলিশি কাজকর্মে। বাগিচা মালিকদের ফৌজদারি অপরাধ নিয়ে যত সরকারি সমীক্ষা হয়েছে, সে সব পড়তে হবে দু’পক্ষের অন্তরঙ্গ সম্পর্ককে মাথায় রেখে। রেভারেন্ড ডাউনিং দেখছেন — “in spite of enactments meant to protect the coolie, local officers of the highest rank consider themselves entitled to put them aside or soften their action if they seem likely to embarrass those who are engaged in ‘opening up the Province”‘ (C. Dawdling to the Secretary of State, September 23, 1896, BL, IOR, L/PJ/6/417, File 575)। চা বাগান মালিক এবং স্থানীয় আমলাদের মধ্যে অন্তরঙ্গ যোগাযোগের পরোক্ষ প্রমান পাই তাদের একসঙ্গে খাওয়াদাওয়ার ঘটনাগুলোয়, শিকার করা বা পোলো খেলার অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে (M. Sinha, “Britishness, Clubbability, and the Colonial Public Sphere: The Genealogy of an Imperial Institution in Colonial India,” Journal of Brirish Studies, 40, 4 (2001), 489-521)। একচোখোমির প্রত্যক্ষ্য প্রমান পাচ্ছি ১৯০৩এর এক পুলিশ নির্দেশনায় যেখানে বলা হয় শ্রমিরা যে বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে যত মামলা রুজু করেছে, সে সব বিষয়ে তদন্ত করার আগে বাগান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিতে হবে (BL, IOR;L/PJ/61767, File 1982)। বাগান-হিংস্রতার যে পীড়ন কাঠামো গড়ে উঠেছিল, তার অন্যতম উদাহরণ দেখতে পাই বাকেরগঞ্জের ম্যাজিস্ট্রেটের কাজকর্মে — ১৯০৬-তে সে ফৌজদারি মামলা পরিচালনা করত তার ব্যক্তিগত ঘরে বসে, মাঝেমধ্যে তার বাংলোতেও দরবার বসাত (BL, IOR, L/PJ/6/766, File 1841)। বাগান ব্যবস্থাপক এবং ম্যাজিস্ট্রেটদের সামাজিক নৈকট্যের ফলে দেখা গেছে অপরাধের অভিযোগগুলো যথেষ্ট লঘু করে দেখানোর। ফলে মামলায় শাস্তির স্তরও তুলনামূলকভাবে অনেক কম হত। এত সব কিছুতে লাভ হত বাগান পরিচালক কর্তৃপক্ষেরই।

১৮৭৮-এ বালিপাড়া চা বাগান থেকে একদল শ্রমিক স্থানীয় সাব ডিভিশনাল শহরে ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ে। বাগানের দায়িত্বে থাকা এসিস্ট্যান্ট ম্যানেজার চাপ দিয়ে তাদের বাগানে ফিরিয়ে আনাতে বলপ্রয়োগ করে। শ্রমিকদের ফিরিয়ে আনার কথাবার্তা চলতে চলতেই ম্যানেজার হাঁটার ছড়ি দিয়ে এক শ্রমিকের মাথায় আঘাত করলে মাত্র কয়েক দিনের মধ্যেই তার মৃত্যু হয়। এসিস্ট্যান্ট ম্যানেজারের বিরুদ্ধে কলকাতায় মামলা রুজু হয় এবং তাকে ১৫ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় (“Repon on Labour Immigration into Assam for the Year 1878,” BL, IOR, V/24/1222)। বিচার প্রক্রিয়া প্রভাবিত করার জন্যে মালিকপক্ষ যে সব প্রকাশ্য পদ্ধতি গ্রহণ করত তার প্রকৃষ্ট উদাহরণ হল বালিপাড়া মামলা — শ্রমিকদের বাগানে জোর করে আটকে রাখা, স্থানীয় প্রশাসনে অত্যাচারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে বাধা দেওয়া — সব থেকে বড় কথা হল, বাগান পরিচালক আর প্রশাসনের যোগযাজসের দরুন গুরুতর ফৌজদারি অভিযোগ থাকা সত্ত্বেও অভিযুক্তিকে তুলনামূলক কম সাজা দেওয়া। মামলার প্রেক্ষিতে ভাইসরয় কার্জন লিখলেন ‘অবিচারের রাজত্ব এবং আংশিক শাস্তি’তে ‘সাদা ম্যানেজারের জন্যে লঘু বিধান আর কুলিদের জন্যে কঠোর বিধান’ নিশ্চিত করা হল (Curzon to Cotton, July22, 1901, Cotton’s private papers, BL, IOR, Mss Eur/D1202/2)। কার্জন লিখছেন এই লঘু শাস্তি সত্ত্বেও, শাস্তির ‘প্রাবল্যে’ বাগান কর্তৃপক্ষ কুপিত হয়েছিল, তাদের দাবি ছিল শাস্তি না পেয়ে মুক্তি পাওয়া –

The planters actually allege in public meetings that they can be certain of no justice, though what they mean by this is that they regard it as the greatest of hardships if a planter is fined Rs 100 for an assault that terminates in the death of a coolie while the coolie gets a term of rigorous imprisonment of from 3 to 6 years if he so much as lifts his hand against a European(Curzon to the Secretary of State, Letter No. 55, August 5, 1903, Curzon’s private papers, Mss Eur/F111/162 (1903))।

বালিপাড়া মামলা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাল বাগানগুলোতে হিংসার পরিবেশ তৈরি হওয়ার বড় কারন ছিল শ্রমিকদের অভাব-অভিযোগগুলো বাগানেই চেপে রাখা হত এবং সেগুলো প্রশাসনের দুয়ারে পৌঁছতে বাধা দেওয়া হত (“Assam Labour Enquiry and Committee’s Report and Amendment of the Labour and Emigration (Assam) Act 1901,” BL, IOR, L/PJ/6/753, File 954)।

বিপুল কৃষ্টিগত পুঁজি এবং নানান যোগাযোগের ফলে আইনকে প্রভাবিত করার অদৃশ্য হাতিয়ার নিয়ে ভারতবর্ষে কাজ করতে আসা ব্রিটিশেরা আদালতে চলা মামলাগুলি প্রভাবিত করতে থাকে। প্রশাসনের ওপর চাপ দেওয়ার দল তৈরি (লবি গ্রুপ), এবং প্রত্যক্ষ বা পরোক্ষ নানান সামাজিক এবং রাজনৈতিক সুবিধে ছাড়াও, বাগান মালকপক্ষ বিচার ব্যবস্থায় প্রবেশ করত ইংরেজি ভাষা এবং ব্রিটিশ আইনি প্রথা আর বাস্তবতার জানাশোনা জ্ঞান অবলম্বন করে। একদিকে যেমন বিচার ব্যবস্থায় শাসক শ্রেণীরই প্রধান প্রতিনিধিত্ব ছিল, তার পাশাপাশি ভারতের বসবাসকারী ইওরোপিয়রা বিচার ব্যবস্থার ওপর চাপ তৈরি করত প্রতিবাদপত্র লিখে, চরিত্রের শংসাপত্র দিয়ে এবং উপনিবেশিক প্রশাসনের আরও অনেক প্রভাবিত করার দলিল ব্যবহার করার মাধ্যমে। অধিকাংশ চা বাগান শ্রমিক তাদের অভিযোগ জানাবার উপকরণ হিসেবে ন্যুনতম ইংরেজি ভাষা জানত না, ফলে তাদের অভাব অভিযোগ হয় বাগান মালিক না হয় স্থানীয় প্রশাসনের কর্মচারী মার্ফত জানাতে হত। তাছাড়া যে বিশেষ লিখন পদ্ধতিতে আদালতে অভিযোগ দায়ের করে মামলা চালানো হয়, সেগুলোও তাদের আয়ত্বে ছিল না এবং অধিকাংশ সময়ে তারা মামলা চালাবার জন্যে উকিলও দিতে পারত না (Emma Williams’ letter, March 24 24, A1906, Tea Planter’s Life, BL, IOR, L/PJ/6/749, File632)। কলকাতা হাই কোর্ট এই অসাম্যটি অনুধাবন করে জনৈক গিবন নামে এক বাগান মালিকের বিরুদ্ধে মামলার সময়, The helplessness and ignorance of the labourers and the superior intelligence and position of the accused aggravates the offence (Ganguli, Slavery, 28)। [ক্রমশ]

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev