Colonial Justice in British India: White Violence and the Rule of Law Elizabeth Kolsky
ব্রিটিশ ভারতে উপনিবেশিক বিচার — শ্বেতাঙ্গ হিংসা এবং আইনের শাসন, এলিজাবেথ কলস্কি
পঞ্চম অধ্যায়
উপনিবেশিক জাতিবাদ এবং ‘হঠাৎ’ মৃত্যু
রিচার্ড সি হুলা উপনিবেশিক কলকাতার অপরাধ প্রবণতা নিয়ে লিখেছেন। তার আক্ষেপ সময়ের সঙ্গে উপনিবেশিক বিচার আরও বেশি সুবিচারী আরও বেশি ন্যায্য হয়ে ওঠে নি; বরং ইওরোপিয়দের বিরুদ্ধে আনা বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযোগে মামলা করা এবং শাস্তি দেওয়ার হার উনবিংশ শতক জুড়ে ক্রমশ কমেছে [(R C. Hula, “Calcutta: The Politics of Crime and Conflict, 1800 to the 1970s,” in T.R. Gum, P.N. Grabosky, and R. C. Hula (eds.), The Politics of Crime and Conflict A Comparative History of Four Cities (London: Sage Publications, 1977), pt. V)]। ইওরোপিয়ান মিসকন্টাক্ট ইন ইন্ডিয়া ১৭৬৬-১৮২৪ আমাদের বুঝতে সাহায্য করে উপনিবেশিক সুপ্রিম কোর্টে হিংস্র ইওরোপিয় ব্রিটিশ যতটা শাস্তি পেয়েছে, তারপরের সময়ে গঠিত হাই কোর্টে তার তুলনায় কম শাস্তি হয়েছে।
জেমস হালকেটের উদাহরণই নেওয়া যাক। ১৮১২য় কলকাতার জনৈক জাহাজ প্রযুক্তিবিদ হালকেটের বিরুদ্ধে জনৈক ছুতোর সুবলকে হত্যার অভিযোগ আসে। সুবল, হালকেটকে ডেকে কীভাবে জাহাজে একটি নির্দিষ্ট কাঠ নির্দিষ্ট জায়গায় লাগানোর বিষয়টি জিজ্ঞেস করছিলেন। সুবলকে তিনি বহনচোদ তুম বলে গালি দিয়ে তিনবার লাথি মারেন এবং তার অন্ডোকোষেও লাথি মারেন আর কিল চড় ঘুঁষিও মারেন। অজ্ঞান হয়ে সুবল পড়ে যায় এবং আধ ঘণ্টার মধ্যে সে মারা যায়। ময়না তদন্ত করা ডাক্তার টমাস লারকিনস তার তলপেটে রক্তের দলা, বড় এবং ফেটে যাওয়া কিডনি, বড় এবং ফেটে যাওয়া বাঁ দিকের ফুসফুস এবং বড় এবং ফেটে যাওয়া প্লীহা দেখতে পান এবং চিকিৎসক সুবলের দেহটি বর্ণনা করেন ‘অত্যধিক ক্ষীণকায় হিসেবে’। লারকিনসের প্রতিবেদন ছিল বাইরের তীব্র আঘাতে সুবলের মৃত্যু ঘটেছে। হালকেটকে মৃত্যুদন্ড দেওয়া হয়, পরে মৃত্যুদণ্ড রদ করে মোটানি বে’তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় (BL, IOR, 0/5/13)।
এর বিপরীতে উনবিংশ শতকে, বেশ কিছু জরুরি প্রমান থাকা সত্ত্বেও ইওরোপিয়দের নিয়মিত মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ১৮৮৫তে অসমে দুই ব্রিটিশ চা-কর — হেক্সট এবং ব্রাগ একটি হত্যা মামলা থেকে বেকসুর ছাড় পেয়ে যায়। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের নেওয়ার জন্যে ঘোড়ার গাড়ি উপস্থিত হলে, ঘোড়াপিঠে বসে থাকা এক বালক নামতে গিয়ে পড়ে গেলে তারা সেই বালককে হত্যা করে। হেক্সট এবং ব্রাগ ঘোড়াকে আঘাত করা চাবুক, ছপটি দিয়ে ক্রমাগত মারতে থাকে, লাথি মারে এবং তার ওপর দিয়ে ঘোড়ার গাড়িটি চালিয়ে দেয়। তৎক্ষণাৎ সে মারা যায়। আদালতে প্রমান করে দেওয়া হল মৃত্যুটি দুর্ঘটনা ছিল এবং আদালত দুই চা-করকে বেকসুর খালাস করে দেয়। পতাকা লিখল Beasts are killed for the sport of Englishmen, and natives are killed for the pacification of their anger (Pataka, February 20, 1885, BL, IOR, UR/5/11)।
১৮৮০ থেকে ১৯০০র মধ্যে ৮১টি ‘গুলি চালানোর’ ঘটনা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয় – সব ক্ষেত্রেই ব্রিটিশদের দাবি তারা ভারতবর্ষীয়দের বাঁদর, পাখি, মহিষের মত পশু ভেবে ভুল করে মেরেছে। সোমপ্রকাশ লিখল, Anglo-Indians now hunt natives under the mistaken impression that they are birds or beast (Som Prakash, April 6, 1885, ibid)। সংবাদ পূর্ণচন্দ্রোদয় লিখল, shooting natives has become something like a disease with them. They are tried by their own countrymen, so they are generally acquitted after shooting natives (Samvad Pumachandrodaya, February 2, 1885, ibid)।
কর্ণাটক পত্র অবাক হয়ে লিখল কী করে আদালত এই মামলায় ইওরোপিয়দের বেকসুর খালাস অরে দেয় — Has the Government not heard that a Native is made to assume the form of a beast or a bird in order to be murdered with impunity by his European conqueror? Has it not been sufficiently public that blood stains on the clothes and person of a European charged with the murder of a native constitute no evidence to prove his crime? (Karnarak Patra, 30 January, 1893, BL, IOR, UR/5/148)
এছাড়াও অভিযোগ ছিল শুয়োর এবং বাঘ শিকার (ছবি ৫.১) নামক খেলার বাহানায় ভারতীয়দের ওপর হত্যাকাণ্ড চাপিয়ে দেওয়া হয়েছে। ইওরোপিয় বালকের গুলিতে ভারতীয় মৃত্যুর মামলায় ১০ টাকা জরিমানা কথা উল্লেখ করে সুলভ দৈনিক লিখল, The English are the ruling race in this country and India is their sporting ground. Englishmen come to India to make money and to make themselves meny. Here shooting of tigers and bears is not sufficient sport; there can be no full sporting without occasional indulgence in native shooting (Sulabh Dainik, July 6, 1893, BL, IOR, UR/5/148)। ১৮৮৫তে ইওরোপিয়দের গুলি চালনায় ভারতীয়দের মৃত্যু আর উল্টোটির অভাবে অমৃত বাজার পত্রিকা তীব্র ব্যাঙ্গ করে লিখল, it is strange that natives, many of whom use guns, so rarely shoot at people by accident. The reason doubtless is that, while natives fear the punishment prescribed by law for such offences, Europeans are quite free from such fear (Amrita Bazar Patrika, February 2, 1885, BL, IOR, UR/5/1l)।

‘দুর্ঘটনাবশত গুলি চালিয়ে দেওয়া’ থেকে উপনিবেশিক সময়ে আইন আর হিংসার মধ্যে দুটি সম্পর্ক বয়ান করে। প্রথমত আক্ষরিক অর্থে উপনিবেশিক ধারণায় জাতিবাদী ইওরোপিয়রা ভারতীয়দের জীবনকে পশুর সঙ্গে তুলনা করত। অধিকাংশ ব্রিটিশ মনে করত ভারতীয়রা পশুর অধম। দৈনন্দিন জীবনে ভারতীয়দের সঙ্গে তারা সেইভাবেই ব্যবহার করত। সৌরদয় প্রকাশিকা লিখছে — Europeans have no regard for the lives of the Indians. They rank them with the beasts. Near Jullundher in Bengal a certain European seeing a Muhammadan lad taking away a bird which he had shot began to beat him with the butt end of his rifle and when he saw that two other Muhammadans were coming to the lad’s rescue he fired on them, killing one and wounding the other…Though a large number of such offenses has been committed, in none of them have the delinquents been punished adequately. It is this that encourages the Europeans to deal with the Indians as if they were no better than beast (Surodaya Prakashika, January 7, 1903, BL, IOR, L/R/5/111)। [ক্রমশ]