| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

দিদির উন্নয়নকে ভুলতে পারছে না সাধারণ মানুষ : মোহন গঙ্গোপাধ্যায়

Reporter
মোহন গঙ্গোপাধ্যায় / ১৯৫ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রচারপর্ব শেষ। এক দফায় নির্বাচন শেষ করতে চায় কমিশন। এজন্য প্রস্তুতি প্রায় সারা। এরই মধ্যে রাজ্য জুড়ে বিক্ষিপ্ত হিংসাত্মক ঘটনা লেগেই আছে। নির্বাচন কমিশন কঠোরভাবে তা নিয়ন্ত্রণ করে শান্তিপূর্ণ নির্বাচন শেষ করতে চায়।

ইতিমধ্যে রাজ্যে ৬৩,২২৯টি পঞ্চায়েতের মধ্যে ৬,২৩৮টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের দখলে চলে এসেছে। পঞ্চায়েত সমিতিতে ৯,৭৩০টির মধ্যে ৭২৯টি এবং জেলা পরিষদে ৯২৮টির মধ্যে ৮টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। হুগলিতে পঞ্চায়েতে ৩,৮৮০টি আসনের মধ্যে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক তৃণমূল কংগ্রেসের দখলে ৯৮৭টি। পঞ্চায়েত সমিতিতে ৬৯৯টির মধ্যে ৫৮ টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মনে করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প ও উন্নয়ন মানুষের মনে দাগ কেটেছে। সেইসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ারের ঢেউ মানুষকে অনুপ্রাণিত করেছে। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েতে শাসক দলকে পুনরায় নির্বাচনে জিতিয়ে বাংলায় উন্নয়নের জোয়ার দেখতে চায় মানুষ।

উল্লেখ্য, হুগলির আরামবাগের চারটি বিধানসভা ছাড়া বাকি ব্লকগুলোতে বিপুলভোটে তৃণমূল কংগ্রেস ক্ষমতা ধরে রাখবে। আরামবাগের চারটি বিধানসভা এলাকার চিত্র গত বিধানসভা নির্বাচনের চেয়ে অনেকটা পরিবর্তন হয়েছে। শাসকদল তৃণমূল কংগ্রেস এবারে ত্রিস্তর নির্বাচনে ঘর গোছাতে পেরেছে। সেইসঙ্গে দল থেকে বিক্ষুব্ধ দাঁড়ানো নির্দল প্রার্থীদের সাসপেন্ড করা হয়েছে। তাই দেখে ভয় পেয়েছে বিরোধী দলগুলো। তাই আশাবাদী জেলা নেতৃবৃন্দ এখানেও বিপুল ভোটে জয়লাভ করবে। তবে এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন শাসকদলের কাছে কঠিন লড়াই। কিন্তু মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই শেষ পর্যন্ত ভোটব্যাঙ্ককে শক্তপোক্ত করবে। রাজ্যে দলের বিপক্ষে যারা মনোয়ন জমা দিয়েছেন অর্থাৎ নির্দল প্রার্থী ঘোষণা করেছেন প্রত্যেককেই সাসপেন্ড হতে হয়েছে। এটা ইতিবাচক দিক।

অপরদিকে আরামবাগে গত চারটি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য বিজেপি ও সিপিএম গাঁটছড়া বেঁধে ছিল। এবারে উভয়েই আলাদা করে ভোটের ময়দানে নামলেও মানুষের মনে দাগ কাটতে পারেনি। লক্ষ্যনীয় বিরোধী দলের প্রচারে সর্বত্র শম্বুক গতি। এখানে চারটি বিধানসভা বিজেপির দখলে থাকলেও দলীয় কর্মীদের মধ্যে অন্দরে ক্ষোভ দানা বেঁধেছে। সিপিএম মাথা চাড়া দিলেও মানুষ অতীতের অত্যাচারের কথা ভুলতে পারছে না।

এদিকে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহরায় সাংবাদিক সম্মেলন করে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির ২৭ জন নির্দল প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে। ফলে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দলের আস্থা অর্জন করতে এই পদক্ষেপ বলে জানা গেছে। প্রসঙ্গত, প্রচার পর্ব শেষ। ইতিমধ্যে সেনার টহলদারি শুরু। বুথে বুথে ভোটকর্মী দের যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। স্পর্শকাতর বুথগুলির উপর কড়া নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়াও মহিলা পরিচালিত পিঙ্ক বুথগুলিও সাজানো হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও তৎপরতা শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev