| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

কমিউনিষ্ট পার্টি এবং রাজনৈতিক বিবর্তনবাদ : অনুজ বিশ্বাস

Reporter
অনুজ বিশ্বাস / ৪৪৯ জন পড়েছেন
আপডেট রবিবার, ৬ আগস্ট, ২০২৩

সম্প্রতি কলকাতায় হৈ চৈ ফেলে দিয়েছিল একটা খবর, চির রোমান্টিক বিপ্লবী আর্নেস্তো চে’র মেয়ে অ্যালেইদা এসেছেন আর তাঁকে গণ সম্বর্ধনা দেবে ভারতের কমিউনিষ্ট পার্টি। কেন? আর্নেস্তো চে গুয়েভারার মেয়ে বলে? কিন্তু তিনি তো বিপ্লবী নন, বিপ্লবী তথা সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী তো তাঁর বাবা। তাহলে অ্যালেইদা কে নিয়ে এতো নাচানাচি কেন? কমিউনিষ্ট পার্টি তো পরিবার তন্ত্রে বিশ্বাস করে না।

জন্মলগ্ন থেকে কমিউনিষ্ট পার্টি বিশ্বাস করে মানব বিবর্তনের প্রথমতত্ত্বে: শ্রেণী সংগ্রাম বা class struggle তথা ডারউইনের struggle for existence মন্ত্রে। স্বয়ং মার্ক্স চিঠি লিখে ডারউইনের কাছ থেকে এই ‘শ্রেণী সংগ্রাম’ শব্দটি ধার নিয়েছিলেন। এটা ছাড়া মানব সভ্যতার ইতিহাস অপূর্ণ থেকে যেত। এতদিন ধরে কমিউনিষ্ট পার্টি তার কথা রেখেছে, একনিষ্ঠ চিত্তে ডারউইনবাদ অক্ষরে অক্ষরে পালন করেছে। গরীব বড়োলোকের মধ্যে দিয়ে আন্তঃ প্রজাতির সংগ্রাম, নিজের শ্রেণীর লোকেদের একত্রিত করানোর মধ্যে দিয়ে অন্তঃ প্রজাতির সংগ্রাম আর রক্ত মাংসের শরীর নিয়ে বেঁচে থাকতে চেয়ে প্রকৃতির সাথে সংগ্রাম করেছে।

অ্যালাইদার মধ্যে দিয়ে কমিউনিষ্ট পার্টি প্রবেশ করলো বিবর্তনের দ্বিতীয় তত্ত্বে, ল্যামার্কের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুশরন বা inheritance of the Acquired Characters মন্ত্রে। কমিউনিষ্ট পার্টির বর্তমান প্রজন্মের মনে হয়েছে অ্যালাইদা যেহেতু আর্নেস্তো চে গুয়েভারার মেয়ে তাই তার মধ্যে বাবার চির বিপ্লবী রক্ত প্রবাহিত হচ্ছে। বৈপ্লবিক চিন্তাধারা একটি অর্জিত বৈশিষ্ট্য যা অ্যালাইদা তার বাবার রক্তের মধ্যে দিয়ে পেয়েছেন। সমকালীন বিশ্বে দ্বিতীয় বিশ্ব যুদ্ধোত্তর পরিস্থিতি আর্নেস্তো চে কে ডাক্তার থেকে রোমান্টিক বিপ্লবীতে পরিণত করেছিল। এক হাতে শত্রুর বিরুদ্ধে রাইফেল অন্যহাতে কমরেডের জন্য স্টেথোস্কোপ, শত্রুর সাইকোলজি বুঝে ফাঁদ পেতে অতর্কিত গেরিলা আক্রমণ পদ্ধতি আবিষ্কার করা আর্নেস্তো চে গুয়েভারার মেয়ের মধ্যেও যে তার বাবার বিদ্যুৎ প্রবাহিত হবে সেকথা একটা শিশুও বোঝে, কমিউনিষ্ট পার্টিও বোঝে। কিন্তু স্বীকার করতে কয়েক দশক সময় লাগিয়ে দিল। অ্যালাইদার মধ্যে দিয়ে সাম্যবাদের রঙ্গমঞ্চে পরিবারতন্ত্র নামক ভীমের গদাহস্তে প্রবেশ ঘটিলো, থুড়ি স্বীকৃতি পাইলো।

এখন বাকি থাকলো হুগো দা ভ্রিসের মিউটেশন তত্ত্ব। এটা inter caste বা inter racial marriage ছাড়া সম্ভব নয়। অর্থাৎ অন্যদল তথা অন্য মতাদর্শের লোকজনকে ভাঙিয়ে নিজেদের দলে নিয়ে এসে তাদের ক্রোমোজোমে মার্ক্সবাদ মিশিয়ে কোষ বিভাজন ঘটানো ছাড়া রাজনৈতিক মিউটেশন সম্ভব নয়। এখনও পর্যন্ত এমন সম্ভবনা চোখে না পড়লেও ভবিষ্যতে কি হবে তার উত্তর একমাত্র সময় বলবে।

আপনার মতামত লিখুন :

2 responses to “কমিউনিষ্ট পার্টি এবং রাজনৈতিক বিবর্তনবাদ : অনুজ বিশ্বাস”

  1. সমর সরকার says:

    বাস্তবধর্মী লেখা

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev