বিলেত থেকে ফেরা আরও একজনের দেহে করোনাভাইরাস পজিটিভ মিলল বাংলায়। জানা গিয়েছে, ২৩ বছরের ওই যুবক লন্ডন থেকে দিল্লি হয়ে ১৩ মার্চ কলকাতা ফিরে হোম আইসোলেশনে ছিলেন। পরে করোনা উপসর্গ লক্ষ্য করে ভর্তি হন বেলেঘাটা আইডি-তে। তাঁর বাড়ি বালিগঞ্জে। নাইসেডে নমুনা পরীক্ষা হয়। ওই যুবকের দুই বন্ধুর দেহেও করোনা পজিটিভ মিলেছে, তাঁদের বাড়ি পাঞ্জাব ও ছত্তীসগঢ়ে। ফলে এই যুবকের নমুনা বিশেষভাবে পরীক্ষা হয়। পজিটিভ এসেছে, আরও একবার পরীক্ষা হতে পারে। বাংলায় এই নিয়ে করোনা-পজিটিভ ধরা পড়া দুই রোগী ভর্তি আছেন বেলেঘাটা আইডি-তে। এই যুবকের সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদের কোয়ারান্টিনে পর্যবেক্ষণে রাখা হবে। সারা দেশে ৩২ বিদেশি-সহ ১৯৬ জন করোনা-আক্রান্ত। সারা বিশ্বে আক্রান্ত ২ লক্ষ ৩০ হাজার। মৃত ১০ হাজারের বেশি। চিনের চেয়েও বেশি মানুষ মারা গিয়েছেন ইতালিতে।