দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩০০-র দিকে এগোচ্ছে, বাংলায় সংখ্যা বেড়ে ৩ বাংলায় তৃতীয় করোনা আক্রান্তের সন্ধান মিলল। প্রথম যে দুজনের দেহে ভাইরাস মিলেছিল তাঁরা ইংল্যান্ড থেকে ফিরেছিলেন। এবার উত্তর ২৪ পরগনার হাবরার বাসিন্দা যে তরুণীর দেহে করোনাভাইরাস মিলেছে তিনি স্কটল্যান্ড থেকে ফিরেছিলেন। এ ছাড়া এসএস কেএমে এক বৃদ্ধের রিপোর্ট পজিটিভ এলেও নাইসেডে তা সন্দেহজনক ধরা পড়ায় আবার নমুনা চাওয়া হয়েছে। বেলেঘাটা আইডি-র এক সাফাইকর্মী হাসপাতালে ভর্তি, তিনি করোনা আক্রান্তদের ঘর পরিষ্কার করেছিলেন। বসিরহাটে এক চিকিৎসক আমেরিকা থেকে ফেরেন। তাঁর নার্সিংহোমে অস্ত্রোপচার হয়, নার্সিংহোম সিল করা হয়েছে। এদিকে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ২৭০। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সংখ্যাটি ৩৯ বিদেশি-সহ ২৫৮ বলে জানালেও মহারাষ্ট্রে ১১ জন, রাজস্থানে ৬ জন ও বাংলার নতুন ১ জন যুক্ত করে দেখা গেছে সংখ্যাটি বাড়বে। মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ৬০ জন আক্রান্ত। তথ্য গোপন করে দায়িত্বজ্ঞানহীনের মতো ঘোরায় গায়িকা কণিকা কাপুরের নামে এফআইআর করেছে লখনউ পুলিশ। এদিকে, তিরুপতি মন্দির কর্তৃপক্ষ ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩০০-র দিকে এগোচ্ছে, বাংলায় সংখ্যা বেড়ে ৪। দমদমের এক ব্যাক্তিও করনা আক্রান্ত। তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।