ভারতে করোনা চিকিৎসার জন্য হাইড্রক্সি-ক্লোরোকুইন ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে হাই-রিস্কে থাকা রোগীদের ক্ষেত্রে এই ওষুধ প্রয়োগ করা যাবে বলে আইসিএমআর জানিয়েছে। তবে চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধ দেওয়া যাবে না। স্বাস্থ্যকর্মীদের এবং করোনা আক্রান্তের সংস্পর্শে আসা সকলকে নির্দেশিকা মেনে সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হবে। চিকিৎসকরা মনে করলে তাঁদের এই ওষুধ দিতে পারবেন। কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া কেউ ওই ওষুধ ব্যবহার করবেন না বলে জানানো হয়েছে। এতে হিতে বিপরীত হতে পারে।
এদিকে, কেন্দ্রীয় সরকারের শ্রম মন্ত্রক নির্দেশ দিয়েছে, সরকারি ও বেসরকারি কর্মচারীদের বেতন কাটা যাবে না বা সাময়িক কর্মী ছাঁটাই চলবে না।

