করোনা পুলিশ!
বাজারে হাজির করোনা পুলিশ। চেন্নাইয়ে। সকালবেলায় বাজারে ভালোই ভিড় ছিল। হঠাৎ সেখানে করোনার মুখোশ পরে, করোনা ঢাল-বর্ম নিয়ে হাজির পুলিশ। অনেকে প্রথমে অবাক হয়ে যান। করোনার বিরুদ্ধে যুদ্ধ চলছে। তাই এভাবেই মানুষকে সচেতন করতে অবতীর্ণ হলো পুলিশ। মানুষকে সচেতন করতে এবং সোশ্যাল ডিসটান্সিং নিশ্চিত করতে এই অভিনব উপায়ে ভিলিভক্কমের বিভিন্ন বাজারে ঘুরলেন ইনস্পেক্টর রাজেশ বাবু।


নৌকা-কোয়ারান্টিন!
আইসোলেশন, হোম কোয়ারান্টিন শব্দের সঙ্গে আমাদের পরিচয় নিবিড় করেছে করোনা। কিন্তু নৌকায় কোয়ারান্টিন! সেই দৃশ্য এবার সামনে এলো নদিয়ার নবদ্বীপে। এক বৃদ্ধ নিজেকে কোয়ারান্টিনে রেখেছেন নৌকায়। তিনি জানালেন, হবিবপুরে গিয়েছিলাম। সেখান থেকে জ্বর নিয়ে ফিরি। ডাক্তার বলেছিলেন, আলাদা জায়গায় ১৪ দিন থাকতে। গ্রামের এলাকায় ঢুকতে দেননি। তাই নৌকাতেই বেশ আছি।


