রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮ জনের দেহে করোনা সংক্রমণ মিলেছে। আবার এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২৪ জন। ফলে মোট সুস্থ হলেন ১০৩ জন। করোনা পজিটিভ থাকায় চিকিৎসাধীন রয়েছেন ৩৩৪ জন। বৃহস্পতিবার ২৩ এপ্রিল নবান্নে এ কথা জানিয়েছেন মুখ্য সচিব রাজীব সিনহা। তিনি আরও জানান, ভিড় এড়াতে এবার রাজ্যের রেশন দোকানগুলি দু-বেলা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত এবং বেলা ২টো থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে রেশন দোকানগুলিতে।
