দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এবার ১০ হাজারের দিকে এগোচ্ছে। সোমবার ১৩ এপ্রিল সর্বশেষ তথ্য অনুযায়ী এই সংখ্যা ৯৩৫২। পজিটিভ ৮০৪৮। সুস্থ হয়েছেন ৯৮০ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২৪। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রন্ত হয়েছেন ৯০৫ জন মারা গিয়েছেন ৫১ জন। সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছেন মহারাষ্ট্রে (১৪৯)। মহারাষ্ট্রের পরেই মধ্যপ্রদেশ (৪৩) ও গুজরাট (২৬)। মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা দু হাজার ছাড়িয়েছে। ধারাভি বস্তির আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৭ হয়েছে, মৃত ৫। দিল্লি ও তামিলনাড়ুতে এক হাজারের বেশি মানুষ আক্রান্ত। বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃত্যুমিছিল বেড়েই চলেছে। সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ আক্রান্ত আমেরিকায়। ২২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ট্রাম্পের দেশে। মৃতের সংখ্যার নিরিখে এর পরেই ইতালি।
